,

‘আমার জীবন তো খোলা খাতা’

news-image

বিনোদন ডেস্ক : ফ্লাইট দেরি, নির্ধারিত সময়ের বেশ পরে শুরু হলো অনুষ্ঠান। তবে শুরুটা হলো রাজকীয়ভাবে। লাল সিল্কের শাড়িতে সেজে ম়ঞ্চে উপস্থিত হেমা। সায়নী পালিতের গান দিয়ে শুরু অনুষ্ঠান। অডিও ভিস্যুয়াল প্রেজেন্টেশনে দেখানো হলো আত্মজীবনী তৈরির জার্নি। অনুষ্ঠানে প্রধান অতিথি ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, ‘হেমা মালিনী যেন নারীত্বের সংজ্ঞা।’

এ বার হেমার পালা। তিনি বললেন, ‘মথুরায় রাজনীতির কাজ করতে করতেও মন পড়ে থাকে বাচ্চাদের কাছে। এখন তো নাতি-নাতনীদের কাছে। ওরা এই বইতে আমাকে নিয়ে অনেক কিছু বলেছে। আমার জীবন তো খোলা খাতা। কিছুই লুকোনোর নেই। আমি তো ভেবেছিলাম কেউ পড়বে না। এখন দেখছি উল্টো।’ হেমার হাসিতে তখন হাজার আলোর ঝলক। অনুষ্ঠান শেষের আগে মনে করিয়ে দিলেন, আরও অনেক শিল্পীর আত্মজীবনী লেখা উচিত।

আনন্দবাজার পত্রিকা বলছে, রহস্য ঘেরা হেমার রহস্যের আনুষ্ঠানিক পর্দা উঠেছে দিন কয়েক আগে, তার জন্মদিনে। ওই প্রকাশিত হয় রামকমল মুখোপাধ্যায়ের লেখা হেমা মালিনীর আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য ড্রিমগার্ল’। শনিবার কলকাতায় হয়ে গেল সেই বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে