,

কমল হাসানকে ফাঁসি দেওয়ার দাবি ভারতীয় হিন্দু মহাসভার

news-image

বিনোদন ডেস্ক : নিজের জন্মদিনে রাজনীতিতে নতুন দলের ব্যাপারে তৈরি থাকতে বলেছিলেন ভক্তদের। তারমধ্যে বিতর্কের শিরোনামে চলে এলেন কমল হাসান।

কিছুদিন আগেই ‘হিন্দু সন্ত্রাস’ নিয়ে পরোক্ষে বিজেপিকে একহাত নেন অভিনেতা। কমলের মন্তব্যের জন্য তাকে ফাঁসি দেওয়ার দাবি জানাল অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

এক জনপ্রিয় তামিল ম্যাগাজিনের প্রতিবেদনে ‘হিন্দু সন্ত্রাস’ নিয়ে নাম না করেই বিজেপিকে একহাত নেন কমল হাসান। তিনি বলেন, ‘হিন্দু সন্ত্রাস’ যে ছড়িয়েছে তাঅস্বীকার করার কোনও মানে হয় না। সন্ত্রাসের ছায়া সংগঠনগুলির নিজের ঘরেও পড়েছে। সুতরাং কোনওভাবেই তা অগ্রাহ্য করা যায় না। আর এই ধরনের সন্ত্রাস কাউকে কোথাও এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে না।

কমলের এই বিতর্কিত মন্তব্যে নিয়ে সরব হয়েছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সর্বভারতীয় সহ-সভাপতি অশোক শর্মা। তিনি বলেন, কমল হাসানের মতো মানুষকে হয় গুলি করে মারা উচিত, নয়তো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত।

যখন কেউ হিন্দুদের ভাবাবেগে আঘাত করার চেষ্টা করে তার এই পবিত্র ভূমিতে বেঁচে থাকার কোনও অধিকার নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে