,

তারা সেরা করদাতা

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের তারকা অভিনেতা শাকিব খান। এই সময়ে অভিনয় জগতে তাকে বলা হয় সুপারস্টার। তার নামের আগে অনেকেই ‘নাম্বার ওয়ান’ শব্দ দুটিও যোগ করে তাকে বিশেষায়িত করেন। কিন্তু ২০১৬-১৭ অর্থবছরে করদাতা হিসেবে অভিনেতা-অভিনেত্রী বিভাগে ‘সেরা’ হতে পারেননি শাকিব। বরং সেরা করদাতা হিসেবে নাম লেখালেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে শাওনের পরেই আছে শাকিব খানের নাম। আর তৃতীয় স্থানে আছেন জাহিদ হাসান। অভিনেতা-অভিনেত্রী বিভাগ ছাড়াও শোবিজ অঙ্গনের সংগীত বিভাগ থেকেও তিনজন সেরা করদাতার নাম প্রকাশ করেছে এনবি আর। প্রথমেই আছে সংগীতশিল্পী রুনা লায়লার নাম। এরপর রয়েছে এসডি রুবেল ও রেজওয়ানা চৌধুরী বন্যার নাম। সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্স কার্ড দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। সবার নামের তালিকা উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে এনবি আর। নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। যেকোনো ভ্রমণে সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধাও দেওয়া হবে। এ ছাড়া বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। ট্যাক্স কার্ড দেওয়ার পর থেকে এর মেয়াদ থাকবে এক বছর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে