,

চার জায়গায় আবদুর রহমানের জানাজা, দাফন বনানী কবরস্থানে

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমানের জানাজা চার জায়গায় অনুষ্ঠিত হবে। শনিবার সকালে হেলিকপ্টারে করে মরহুমের মরদেহ বরিশালে নেয়া হবে। সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা স্কুল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা, বাদ জোহর হাইকোর্টের সামনে তৃতীয় জানাজা এবং বাদ আসর গুলশানের আজাদ মসজিদে চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান শুক্রবার রাতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সংসদ ভবনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে এখনো সময় চূড়ান্ত করা হয়নি। শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুর রহমান বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ