,

গোলাগুলি শেষে ২৮ ডাকাত আটক, ওসিসহ আহত ৪

news-image

নিউজ ডেস্ক : মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতিকালে ২৮ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সংঘটিত বন্দুকযুদ্ধে ওসিসহ কমপক্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ বলছে, তাদের কাছে খবর ছিলো বাসটিতে যাত্রীবেশে ২৮ জন ডাকাত অবস্থান করছে। তারা একটা বড় ধরনে ডাকাতি সংঘটিত করতে যাচ্ছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একাধিক টিম বাসটিকে থামার সঙ্কেত দিলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে বাস থেকে ২৮ জনকে আটক করা হয়।

বাসের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হামলায় আহত আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ও পরিদর্শক জাহিদুল ইসলামসহ চার পুলিশ সদস্যকেও প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ