,

সেতু থেকে বুড়িগঙ্গায় ঝাঁপ দেয়া তরুণ-তরুণীর লাশ উদ্ধার

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় প্রথম বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ-তরুণীর লাশ দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার হাসনাবাদ ট্রলারঘাট এলাকার পোস্তগোলা সেতুর পূর্বপাশের বুড়িগঙ্গায় পাশাপাশি লাশ দুটি ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রবিউল হক।

নিহত ইমন (২০) রাজধানীর সায়দাবাদ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকতেন। তার বাবার নাম সুলতান। দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় তাদের জমিজমা থাকলেও বাড়িঘর নেই বলে তারা ভাড়া থাকেন। অপরদিকে নিখোঁজ তরুণী আনিকা (১৮) রাজধানীর যাত্রাবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা মো. অহিদ মোল্লার মেয়ে।

এসআই রবিউল জানান, সকালে স্থানীয়রা বুড়িগঙ্গায় পাশাপাশি লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের সন্ধানে অভিযান চালাচ্ছিল। লাশ দুটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

নিহত দুই পরিবারের সদস্যরা বৃহস্পতিবার পুলিশের কাছে দাবি করেছিল সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ-তরুণী ইমন ও আনিকা। শুক্রবার লাশ উদ্ধারের পর দুই পরিবারের সদস্যরা এসে লাশ দুটি ইমন ও আনিকার বলে শনাক্ত করেছেন জানান এসআই।

১ নভেম্বর বুধবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার পোস্তগোলার মাঝ সেতুতে দাড়িয়ে ছিলেন ওই তরুণ-তরুণী। একপর্যায়ে প্রথমে তরুণী ও পরে তরুণ সেতু থেকে বুড়িগঙ্গার মাঝ নদীতে ঝাঁপ দিয়ে দুজনই নিখোঁজ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে