,

বাবা-মেয়ে হত্যায় প্রতিবেশী শাহীন আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বাড্ডায় বাবা-মেয়ে হত্যায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী শাহীনকে খুলনা থেকে আটক করেছে পুলিশ। তাঁকে ঢাকায় আনা হচ্ছে।

বাড্ডা থানা-পুলিশের একটি সূত্র বিষয়টি জানিয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজিদ আলীর ভাষ্য, এ নিয়ে বিস্তারিত তথ্য পরে ব্রিফিংয়ে জানানো হবে।

বাড্ডার ময়নারবাগ কবরস্থানের পাশে ‘পাঠানবাড়ি’ নামের চারতলা একটি বাড়ির তৃতীয় তলার একটি ঘর থেকে গতকাল বৃহস্পতিবার সকালে গাড়িচালক জামাল শেখ (৩৮) ও তাঁর দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে নুসরাত আক্তার জিদনীর (৯) লাশ উদ্ধার করা হয়। জামালকে ভারী কিছুর আঘাতে আর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

১৭-১৮ বছর ধরে বাড্ডার ওই এলাকারই বিভিন্ন বাড়িতে ভাড়া থেকে গাড়ি চালানোর কাজ করতেন জামাল। গত মাসে তিনি স্ত্রী আর্জিনা (২৫), মেয়ে নুসরাত ও পাঁচ বছরের ছেলে আলভীকে নিয়ে পাঠানবাড়ির তৃতীয় তলার এই কামরায় ওঠেন। গুলশানে এক ব্যক্তির গাড়ি চালাতেন তিনি। তা ছাড়া এলাকায় তিনি সুদে টাকা ধার দেওয়ারও ব্যবসা করতেন।

বাড়ির মালিক নাসিমা দুলাল জানান, মাসে সাত হাজার টাকায় দুটো কক্ষ ভাড়া নেন জামাল। পরে আবার একটি কক্ষ শাহীন নামের একজনকে সাবলেট দিয়ে দেন। সেখানে শাহীন তাঁর স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন। এই হত্যার জন্য শাহীনকেই সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর থেকে শাহীনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে