,

সুস্থ হচ্ছেন ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : হার্টে বাইপাস অস্ত্রোপচারের পর চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাঁর মেয়ে অলিজা মনোয়ার গতাকাল বৃহস্পতিবার বিকেলে ফেসবুকের মাধ্যমে তেমনটাই জানিয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ডিপজলের হার্টের অস্ত্রোপচার সফল হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি স্বাভাবিক আচরণ করছেন।

গত সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডিপজলের হার্টে বাইপাস অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সেদিন ডিপজলের শারীরিক অবস্থার ব্যাপারে তাঁর মেয়ে তেমন কিছু জানাতে পারেননি।

আগেই জানানো হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়। এ সময় তাঁর হার্টে একাধিক ব্লক পাওয়া যায়। কিন্তু তাঁর শরীর দুর্বল হওয়ায় ওই সময় তাঁর হার্টে অস্ত্রোপচার কিংবা রক্তনালিতে রিং পরানোর ব্যাপারে চিকিৎসকেরা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। চিকিৎসকেরা তাঁকে ওষুধের মাধ্যমে সুস্থ রেখেছেন। পাশাপাশি এক মাসের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

গত ১৯ সেপ্টেম্বর বিকেলে বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হন ডিপজল। তাঁকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে