,

যশোরে অর্ধশতাধিক ককটেল উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের খড়কি এলাকার একটি বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে ককটেল উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের খড়কি এমএম কলেজ দক্ষিণগেট এলাকার মাহাবুব স্যারের বাড়ি পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ছোট বস্তায় ভর্তি অর্ধশতাধিক ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের কাছে খবর ছিল সন্ত্রাসীরা সেখানে অবস্থান করছে। রাত পৌনে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে