,

দশ মাসে ছয় হত্যা মামলার রহস্য উন্মোচন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর ও পরিকল্পিত ছয়টি ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করে আপরাধীদের আইনের আওতায় এনেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান । এছাড়াও দুর্ধর্ষ পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছেন তিনি।

মাত্র গত দশ মাসেই এ ছয়টি হত্যা মামলার রহস্য উন্মোচন করেন মিজানুর রহমান। বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, পাঁচটি মামলার বাদী অজ্ঞাতনামা আসামীকে উল্লেখ হত্যা মামলা দায়ের করেন। অন্যটি পুলিশের দায়ের করা অপমৃত্যু মামলা। দায়িত্বপ্রাপ্ত হয়েই এ বছরের মধ্যেই মিজানুর রহমান প্রতিটি হত্যা মামলার ক্লু উদঘাটন করে প্রকৃত আসামীদের গ্রেপ্তার করেন। পাঁচটি হত্যাকান্ডে জড়িত গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আদালতে বিচারকের কাছে জবানবন্দি প্রদান করেন। তাছাড়া অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধারের বিষয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তি পুলিশের কাছে ১৬১ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দি দেয়।

এদিকে হঠাৎ করেই শান্তিপ্রিয় দিনাজপুরে মাথাচাঁড়া দিয়ে ওঠে জঙ্গিবাদ। একের পর এক জঙ্গি হামলায় দিনাজপুরবাসী যখন আতঙ্কিত ঠিক তখনি অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের প্রত্যক্ষ তদারকিতে কাহারোলে রাস মেলা ও ইসকন মন্দিরে হামলা এবং ইটালিয়ান নাগরিককে হত্যাচেষ্টায় জড়িত জঙ্গিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তদন্তে দ্রুত অগ্রগতির প্রতিক্রিয়ায় এলাকার সচেতন ব্যক্তিরা জানিয়েছেন, এতে করে মানুষের পুলিশ বাহিনীর প্রতি আস্থা যেমন বেড়েছে, তেমনি প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসায় অপরাধের সংখ্যাও কমেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে