,

শেষ পর্যন্ত প্রিয়াঙ্কার পিছু নিলেন ফাওয়াদ, বুদ্ধি দিলেন…

news-image

বিনোদন ডেস্ক : বলিউড মাতাতে ভারতে এসেছিলেন। কিন্তু কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর দু’দেশের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়।

যার বলি হন পাকিস্তানি কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীর মতো ফাওয়াদ খানও। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকির মুখে পড়ে এক প্রকার বলিউড ক্যারিয়ারের ইতি টেনে দেশে ফিরে যান পাকিস্তানি এই অভিনেতা।

তবে ফাওয়াদ পাকিস্তানে ফিরে যাওয়ার পরে তাঁর ভক্তরা, বিশেষ করে নারীরা বেশ হতাশা ব্যক্ত করেন। তাই এবার ভক্তদের খুশি রাখতে আর অভিনয়ের পরিধিকে বাড়াতে এই হার্টথ্রবকে বিশেষ পরামর্শ দিলেন করণ জোহর। ফাওয়াদকে হলিউডে পাড়ি দেওয়ার পরামর্শ দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই নির্মাতা ও প্রযোজক।

তবে শুধুই কি করণ জোহর! ভারতীয় গণমাধ্যম বলছে, হলিউডে পাড়ি দেওয়ার ব্যাপারে ফাওয়াদকে পরোক্ষভাবে প্রিয়াঙ্কা চোপড়াও অনুপ্রেরণা জাগিয়েছেন। প্রথমে করণে এই পরামর্শে রাজি ছিলেন না ফাওয়াদ। তখন করণ ফাওয়াদকে বলেন, ‘‘আগে হলিউডের ছবিতে ক্যাব চালক এবং সন্ত্রাসবাদীদের ভূমিকাতেই কেবল এশিয়ার অভিনেতাদের দেখা যেত। কিন্তু প্রিয়াঙ্কা হলিউডে যাওয়ার পর থেকেই এই কালচারাল স্টিরিওটাইপগুলো বদলাতে শুরু করে দিয়েছে।’’ এই কথা শোনার পরেই, প্রিয়াঙ্কার রাস্তায় হেঁটে ফাওয়াদ হলিউড যাত্রার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে