সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খোলামেলা পোশাক বিতর্কে আমিশা

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী আমিশা প্যাটেল। অভিনয়কে কেন্দ্র করে অনেক দিন আলোচনায় নেই তিনি। তবে সম্প্রতি ভিন্ন ধরনের এক বিতর্কে জড়িয়েছেন আমিশা। ইনস্টাগ্রামে সুন্দরী এ অভিনেত্রীর পোস্ট করা একটি ছবি নিয়ে এ বিতর্ক। অমন আহামরি খোলামেলাও নয় ছবিটি। তাতেই এমন প্রতিক্রিয়া মিলবে, কে জানত!

ওই পোস্টে নিজের কয়েকটি ছবি শেয়ার করে আমিশা লেখেন, সকাল ৭ টায় শুটিং। যে কারণে ভোর ৫ টায় উঠে তৈরি হতে হচ্ছে। ভীষণ ঘুম পাচ্ছে। চাঙ্গা হতে এখন কফি দরকার খুব।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। খোলামেলা পোশাকের ছবি শেয়ারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। অশালীন মন্তব্যের পাশাপাশি কেউ কেউ আবার তার কর্মজীবনের স্থবির অবস্থাকেও খোঁচা দিতে ছাড়েননি। ছবির ক্যাপশন দেখে অনেকের তীর্যক মন্তব্য, আপনার হাতে তো কোনো কাজই নেই। শ্যুটিং কীসের?

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের খোলামেলা পোশাক বিতর্কে জড়ানোর ঘটনা এটা প্রথম নয়। কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, সানিয়া মির্জারাও এর আগে এমন বিষয়ে তোপের মুখে পড়েছেন। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা