,

জাতীয় যুব দিবস আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার ১ নভেম্বর জাতীয় যুব দিবস। এবারের যুব দিবসের প্রতিপাদ্য ‘জেগেছে যুব, জেগেছে দেশ-লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, যুবকরা দেশের প্রাণশক্তি এবং উন্নয়নের প্রধান কারিগর। তাই তাদের উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুবরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ এবং দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার মূর্ত প্রতীক।

নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সকাল ১০টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়।

অনুষ্ঠানে প্রশিক্ষিত সকল যুবক ও যুব মহিলাদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে অবদান রাখায় ১২ জন সফল আত্মকর্মী ও ৩ জন সফল যুবসংগঠকসহ মোট ১৫ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে