,

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, আটক ১৪

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেনীর মহীপালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরতি গাড়িবহরে পেট্রলবোমা হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মিছিলে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধ্স্তাধস্তি হয়।

বিক্ষোভ থেকে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বিএনপি।

ফেনীতে পেট্রলবোমা হামলার বিষয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের পরে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশি বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে তাদের সঙ্গে ধ্স্তাধস্তি হয়।

এর আগে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়ার গাড়িবহরে বিপুল মানুষের অংশগ্রহণে ঈর্ষান্বিত হয়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা গাড়িবহরে পেট্রলবোমা হামলা করেছে।

রিজভী বলেন, ‘রাস্তার দুই ধারে বিএনপির চেয়ারপারসনকে দেখার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য এত মানুষ আসবে কেন এই হিংসায়, এই প্রতিহিংসায় তারা অস্থির হয়ে গেছে। কীভাবে এটিকে ঘায়েল করা যায়, কীভাবে জনতার ঢল গণমাধ্যমে দেখানো না যায়, এটার তো নানা কায়দা-কানুন আমরা দেখেছি। তারপরও আরো নানাভাবে আটকানোর পরিকল্পনা নিয়েছে।’

এদিকে বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিবাদ মিছিল থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ফরহাদ, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের নেতা অয়ন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা মিজান, মতিঝিল শ্রমিক দলের নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা তাহমিদ, হুমায়ুন কবির, ইশতেহার, আব্দুল আল নূর, আজাদসহ ১৪ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে আটক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে