,

তিন থেকে সাত বছরের জেল হতে পারে শাকিব খানের!

news-image

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হবিগঞ্জের ইজাজুল। তিনি পেশায় রাজমিস্ত্রি। এ মামলায় আরো আসামী করা হয়েছে ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও। অভিযোগে বলা হয়েছে, ইজাজুলের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার তার বিনা অনুমতিতে ‘রাজনীতি’ সিনেমায় ব্যবহার করা হয়েছে। সিনেমায় তার ফোন নাম্বার শাকিব খানের কণ্ঠে শোনা যায়।

এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে কি শাস্তি হতে পারে জানতে রাইজিংবিডির এই প্রতিবেদক কথা বলেন সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ও চিত্রনায়ক আমান রেজার সঙ্গে। তিনি বলেন, ‘দণ্ডবিধি ৪২০ আর ৫০০ ধারায় মামলা করা হয়েছে। ৪২০ ধারায় প্রতারণা মামলা। এতে অপরাধ প্রমাণিত হলে তিন বছর থেকে সর্ব্বোচ্চ শাস্তি ৭ বছরের জেল হতে পারে। আর ৫০০ ধারা মানহানি মামলা। এতে অপরাধ প্রমাণিত হলে দুই বছরের জেল হতে পারে।’

জানা যায়, হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে গত রোববার (২৯ অক্টোবর) দুপুর ১টায় দায়ের করা হয় মামলাটি। মামলার কারণ হিসেবে জানানো হয়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার বিনা অনুমতিতে শাকিব তার ‘রাজনীতি’ সিনেমায় ব্যবহার করেছেন। এতে ইজাজুল বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন। এই অভিযোগে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেছেন তিনি।

এ মামলায় শাকিব খানকে ১ নাম্বার আসামী করা হয়। সিনেমাটির নির্মাতা বুলবুল বিশ্বাসকে ২ নাম্বার এবং প্রযোজক আসফাক আহমেদকে ৩ নাম্বার আসামী করা হয়েছে। গত ঈদুল ফিতরে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির একটি দৃশ্যে ইজাজুলের ব্যবহৃত গ্রামীণ ফোনের নাম্বারটি ব্যবহার করা হয়। সিনেমাটি মুক্তির পর ইজাজুলের নাম্বারে ফোন আসতে থাকে। খেসারত হিসেবে চাকরিও খোয়াতে হয় ইজাজুলকে। এখন কাজ না পেয়ে তিনি আর্থিক সংকটে ভুগছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে