,

আপত্তিকর ভিডিও সরিয়ে নিলো পাকিস্তান হাইকমিশন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে শেয়ার করা আপত্তিকর ভিডিও সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকিকে তলব করা হলে তিনি মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন।

এসময় শেয়ার করা ওই ভিডিও’র তীব্র প্রতিবাদ জানানো হয় ঢাকার পক্ষ থেকে। পাকিস্তানি হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিক কড়া প্রতিবাদপত্রও পেশ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান। দুপুর সোয়া ৩টা থেকে শুরু করে দু’জনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান বলেন, ভিডিও লিংকটি শেয়ার করার জন্যই রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হয়েছে। শেয়ার করা ভিডিও লিংকটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। ইতিহাস পরিবর্তনশীল নয়। যেটা বাস্তবতা, সেটা সবাইকে মেনে নিতে হবে।

কামরুল আহসান বলেন, আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। তারা যদি ইতিহাস বিকৃতি অব্যাহত রাখে, সেটি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।

পাকিস্তানের পক্ষ থেকে বারবার এমন কাজ করা হলেও বাংলাদেশ কেন তা মেনে নিচ্ছে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, আমরা মেনে নিইনি। এ ধরনের কাজ তারা আগেও করেছে। সেটি আজকেও আমরা তাদের স্মারণ করিয়ে দিয়েছি।

বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনের ফেসবুক পেজে একটি ভিডিও লিংক শেয়ার করা হয়। ওই ভিডিওতে বলা হয়— বঙ্গবন্ধু নন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে পাকিস্তান হাইকমিশন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে