,

তিশা আউট, পূর্ণিমা ইন

news-image

বিনোদন প্রতিবেদক : তানজিন তিশার ভাগ্য সুপ্রশন্ন হলো না। ভিসা না পাওয়া চলচ্চিত্র থেকে বাদ পড়তে হলো তানজিন তিশাকে।

‘লালটিপ’ ছবির নির্মাতা স্বপন আহমেদ পরিচালিত নতুন ছবি ‘ভবঘুরে’ তে অভিনয় করার কথা ছিল তানজিন তিশার। গেল সেপ্টেম্বর মাসে ছবিতে লিখিতভাবে চুক্তিবদ্ধও হয়েছিলেন তানজিন তিশা, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল এই ছবি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

নির্মাতা স্বপন চৌধুরী জানান, ভবঘুরে ছবির শুটিং হবে ফ্রান্সে। কিন্তু অনেক চেষ্টার পরেও তিশার ভিসা পাওয়া যায়নি। তাই শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছে। ‘পরবাসিনী’ ছবির এই নির্মাতা আরো জানান, তানজিন তিশাকে বাদ দিয়ে পূর্ণিমাকে নেওয়া হচ্ছে। তার ভিসার জন্য অ্যাম্বাসিতে আবেদন করা হয়েছে। দু-একদিনের মধ্যেই আশা করছি সুখবর পাওয়া পাব।

আগামী ১২ নভেম্বর ফ্রান্সে শুটিং শুরু হবে।

এরপর সুইজারল্যান্ডেও শুটিং করা হবে। প্যারিসের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘ভবঘুরে’ ছবির কাহিনি এগুবে।
পূর্ণিমা অভিনীত লোভে পাপ পাপে মৃত্যু ও টু বি কন্টিনিউড নামের দুটি ছবি সর্বশেষ মুক্তি পায়। তার পরেও রুপালি পর্দায় তাকে নিয়ে নেই কোনো আলোচনা

‘ভবঘুরে’ ছবিতে আরো অভিনয় করবেন শিপন মিত্র, শিমুল খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে