সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনের জন্য পুনরায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ইউনেস্কো সাধারণ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০১৭-২০১৯ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন। খবর বাসসের।

ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মরক্কোর জহুর আলাওই। এর আগে গতকাল সোমবার প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ৩০ অক্টোবর শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

সম্মেলনে ১৯৫টি সদস্য রাষ্ট্র ও ১০টি সহযোগী রাষ্ট্রের মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংবাদমাধ্যম এবং এনজিও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আগামী ৪ নভেম্বর শিক্ষামন্ত্রী সম্মেলনের জেনারেল পলিসি ডিবেটে বাংলাদেশের জাতীয় স্টেটমেন্ট পেশ করবেন। এর আগে ১ নভেম্বর ই-নাইন ফোরামের চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী সদস্য দেশসমূহের মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের সাথে বৈঠক করবেন।

শিক্ষামন্ত্রী চলমান সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, অ্যাম্বাসেডর-ডেজিগ্নেট ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ৩৮তম সাধারণ সম্মেলনেও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেটির মেয়াদকাল ছিল ২০১৫-২০১৭।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা