,

নিজ বাহিনীর সদস্যদের হাতে খুন হলেন বনদস্যু বাহিনীর প্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান নুর হোসেন দলীয় কোন্দলে নিজ বাহিনীর সদস্যদের হাতে খুন হয়েছেন। ৩০ অক্টোবর সোমবার সুন্দরবন পশ্চিম বন বিভাগ আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের চালতেবেড়িয়া খাল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেনের বাড়ির কলারোয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। তার শ্বশুর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে।

 

এলাকাবাসি জানায়, সোমবার চালতেবেড়িয়া খাল নামক স্থানে অর্থ ভাগাভাগির দ্বন্দ্বের জেরে দলীয় সদস্যরা ধারালো অস্ত্রের আঘাতে জখম করেন বনদস্যু বাহিনী প্রধান নুর হোসেনকে। মুমূর্ষু অবস্থায় তাকে হরিনগরের জেলেরা উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসলে নুর হোসেনের মৃত্যু হয়।
জানা গেছে, ১২/১৩ বছর পূর্বে চুনকুড়ি গ্রামের হোসেন আলীর মেয়েকে বিয়ে করেন নুর হোসেন। এই শ্বশুর বাড়ির মাধ্যমে সুন্দরবনে যাতায়াত শুরু করেন এবং বনদস্যু বাহিনীর সাথে জড়িয়ে পড়েন। তিনি র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেও পুনঃরায় ডাকাতি কাজে লিপ্ত হয়েছিলেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক শোয়েব খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাহিনী প্রধান হিসেবে এলাকার জেলে বাওয়ালীদের জিম্মি করে অমানুষিক নির্যাতন চালাতেন নুর হোসেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, অভ্যন্তরীণ কোন্দলে বাহিনী প্রধান নুর হোসেন নিহত হওয়ার বিষয়টি শুনেছি। তার মরদেহ স্থানীয় জেলেরা হরিহরনগর বাজারে নিয়ে এসেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে