,

শিক্ষক সমিতির অভিযোগে কুবিতে নিয়োগ বন্ধের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই নিয়োগ বন্ধ রাখতে উপাচার্যকে নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষক সমিতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয়-১ (অধিশাখা-১৮) এর উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি হচ্ছে—শিক্ষা মন্ত্রণালয়ে এমন একটি অভিযোগ জানায় শিক্ষক সমিতি। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের চিঠিটি সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ বলেন, আমি এ মুহূর্তে কাউকে নিয়োগ দিইনি। কোনো নিয়োগ দিচ্ছি না। মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। চিঠির আলোকে কাজ চলবে।

জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আগামী ২ ডিসেম্বর উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদের শেষ সময়ে তিনি কয়েকটি বিভাগে ও প্রশাসনের বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছিলেন। তাঁর অনুসারী কিছু লোক এ ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য করার তৎপরতা চালাচ্ছিলেন। এ সব নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে