,

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন আহ্বান

news-image

নিউজ ডেস্ক : নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন আজ দল নিবন্ধন সংক্রন্ত এক গণবিজ্ঞপ্তি জারি করেছে।

ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দল ইসিতে নিবন্ধিত হওয়ার জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

দলের নিবন্ধন ফরম ও অন্যান্য তথ্যের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিবের (নির্বাচন সহায়তা ও সরবরাহ) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব সদস্যের পদবিসহ নামের তালিকা, দলের ব্যাংক অ্যাকাউন্ট ও এর সর্বশেষ স্থিতি ও তহবিলের উৎস নিবন্ধনের আবেদনের সঙ্গে দিতে হবে।

এ ছাড়া স্বাধীনতার পর থেকে আবেদন দেয়ার দিন পর্যন্ত কোনো একটি সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে অন্তত একটি আসন পেয়ে থাকে তার দলিল, নির্বাচনে অংশ নিয়ে মোট ভোটের শতকরা ৫ ভাগ ভোট পেয়ে থাকলে তার প্রত্যয়নপত্র এবং দলের কেন্দ্রীয় দপ্তর এবং অন্তত এক-তৃতীয়াংশ জেলায় কার্যকর জেলা দপ্তর, অন্তত ১শ’টি উপজেলা থানায় কার্যকর দপ্তর এবং প্রতি উপজেলায় অন্তত ২শ’ ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল আবেদনের সাথে সংযুক্ত করতে বলা হয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে