,

পুরোনো প্রেম নিয়ে বিপাকে নাঈম-শবনম!

news-image

বিনোদন ডেস্ক :নাঈম ও শবনম হেসে-খেলে দারুণ সুখে সংসারজীবন কাটাচ্ছেন। তাদের বিবাহ বার্ষিকীর দিন কিছুটা একান্ত সময় পার করার পর নাঈম দুষ্টুমির ছলে স্ত্রী শবনমকে অভিনব একটি খেলার আমন্ত্রণ জানায়। খেলাটির নাম প্রশ্ন-উত্তর খেলা।

এক পর্যায়ে নাঈম প্রশ্ন করেন শবনমের পুরোনো প্রেমের কথা। সরল মনে উত্তর দেন শবনম। স্বামীকে বলেন, তার জীবনে এমন একজন মানুষ ছিল যাকে সে সত্যিকারের ভালোবাসত এবং সেই প্রথম পুরুষ যে তাকে ছুঁয়েছিল! তারপর থেকেই তাদের মধ্যে নানারকম সমস্যা শুরু হয়। তবে এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, ‘সহজ স্বীকারোক্তি’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পে এমন দৃশ্য দেখা যাবে।

এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও শবনম ফারিয়া। এছাড়াও এতে অভিনয় করেছেন অন্তরা আজীম। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্র চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রিয়াদ তালুকদার।

এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘গল্পটি খুব চেনা। যা বেশির ভাগ মানুষের সঙ্গেই মিলে যাবে। যদিও এই চেনা গল্পগুলো নিয়ে আমাদের এখানে খুব বেশি কাজ করা হয় না। কারণ বিষয়টি বেশ স্পর্শকারতর। এর চিত্রনাট্য, নির্মাণ এবং গল্প আমার বেশ ভালো লেগেছে।’

এফএস নাঈম ও শবনম ফারিয়া বেশ কিছু নাটকে অভিনয় করলেও এটাই দু’জনার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি খুব শিগগির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে