,

বাবার প্রভাবে নায়িকা হতে চান না শাহরুখকন্যা সুহানা

news-image

বিনোদন ডেস্ক : বাবা বলিউড বাদশা শাহরুখ খান। তার হাত ধরে অভিষেক ঘটিয়ে বলিউড শাসন করছেন দীপিকা পাডুন ও আনুশক শর্মার মতো নায়িকারা। তার ইশারায় অনেকেই পেয়েছেন ক্যারিয়ারের বসন্ত। কিন্তু এমন ক্ষমতাধর বাবার প্রভাবকে এড়িয়ে চলতে চান শাহরুখকন্যা সুহানা খান।

তিনি নিজের যোগ্যতা ও মেধা দিয়ে বলিউডে প্রতিষ্ঠিত হতে চান। তাই বাবার মতোই অভিনয়ে সুযোগ চেয়ে বিভিন্ন অডিশনে অংশ নিচ্ছেন সুহানা। এ কথা কে না জানে, মুম্বাইয়ের নানা প্রযোজনা প্রতিষ্ঠানে অভিনয়ের জন্য অডিশন দিয়ে বেড়াতেন শাহরুখ। অবশেষে হেমা মালিনির চোখে পড়েই চলচ্চিত্রে আসেন এ অভিনেতা। আর জয় করে নেন বলিউড। শাহরুখের মেয়েও তেমনটা চাইছেন।

জুম টিভির খবরে প্রকাশ, চাইলেই বাবার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নামি দামি পরিচালকদের ছবিতে কাজ করতে পারেন সুহানা। বাবার বন্ধু করণ জোহরও যথেষ্ট আগ্রহী সুহানাকে নিয়ে। তবে সুহানা হাঁটছেন পরিশ্রম ও যোগ্যতা প্রমাণের পথে। সে উদ্দেশ্যেই বিভিন্ন অডিশনে নাম লেখাচ্ছেন তিনি। যেখানেই সুযোগ পাচ্ছেন তিনি অংশ নিচ্ছেন।

এদিকে মেয়ের অভিনয়ে আসার প্রতি কোনোরকম আপত্তি নেই শাহরুখ খানের। তার মতে, ‘সুহানার ইচ্ছে রয়েছে অভিনেত্রী হওয়ার এবং আমার এ ব্যাপারে কোনো আপত্তি নেই। সে চেষ্টা করে দেখুক ওর ভাগ্যে কী রয়েছে।’

শাহরুখ খান ও গৌরী সেনের দ্বিতীয় সন্তান সুহানা। বর্তমানে মুম্বাইয়ের ধিরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছেন সুহানা। সামাজিক মাধ্যমেও তার সরব উপস্থিতি। তার ছবি প্রকাশের মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। জনপ্রিয় বাবা-মায়ের বাইরেও নিজের জনপ্রিয়তা আলাদা করে তৈরি করতে পেরেছেন সুহানা। এখন দেখার পালা চলচ্চিত্রে তিনি কতোটা প্রমাণ করতে পারেন নিজেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে