,

বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি, বন্ধুর মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল : শাওন

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত ছবি ‘ডুব’ এর সঙ্গে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামটি বারবার জড়িয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার পরও এমন বিতর্ক থামেনি।

ছবিটি হুমায়ূন আহমেদের জীবনী কিংবা জীবনী নয়- এ দুই ভাগে ভাগ হয়ে গেছে দর্শক।ছবিটি লেখকের জীবনী নির্ভর এমন আশঙ্কা থেকে সেন্সর বোর্ডে একটি চিঠি দিয়েছিলেন লেখকের স্ত্রী অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের সঙ্গে তার সম্পর্ককে নেতিবাচকভাবে দেখানো হতে পারে- এমন শঙ্কাও ছিল তার।

এ নিয়ে সংবাদ সম্মেলনও করেন তিনি। সেসময় লেখকের মেয়ে শীলা আহমেদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন তিনি। জানান, শীলা আহমেদ কখনই তার সহপাঠী ছিলেন না। সম্প্রতি শীলা আহমেদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন শাওন। এ প্রসঙ্গে টিভি অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’র উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নে তিনি বলেন, আমি আমার বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি বরং আমার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদ আমার বন্ধুর মেয়ে।

সেন্সর বোর্ডের বাধা পেরিয়ে ‘ডুব’ ছবির মুক্তি পাওয়ার বিষয়ে অনুষ্ঠানে শাওন বলেন, আমি যেই আশঙ্কাগুলো করছিলাম, অনেকবার ব্যাখা করেছি, আশঙ্কার কথা জানিয়ে আমি চিঠি দিয়েছি সেন্সর বোর্ডে। পাঁচটি জায়গায় তারা দৃশ্য কর্তন করেছেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে