,

নতুন ছবিতে জুটি হলেন সাইমন-মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : বাণিজ্যিক সিনেমায় সাধারণত নায়ক-নায়িকাকে কেন্দ্র করে গল্পের কাহিনী এগিয়ে যায়। সিনেমার সাফল্য অনেকটা নায়ক-নায়িকার ওপর নির্ভর করে। এরই ধারাবাহিকতায় দর্শক চাহিদার জন্য ঢাকাই ইন্ডাস্ট্রিতেও গড়ে উঠেছে রাজ্জাক-কবরী, ফারুক-ববিতা, ইলিয়াস-কাঞ্চন, সালমান-শাবনূর, রিয়াজ-শাবনূর, শাকিব-অপুর মতো জনপ্রিয় জুটি।

এরপর তেমন করে জনপ্রিয়তা পায়নি আর কোনো জুটি। তবে চলছে পরীক্ষা-নিরীক্ষা। সেই তালিকায় রয়েছে সাইমন-মাহি জুটির নাম। এ জুটির নাম নিলেই ‘পোড়ামন’ ছবির ‘জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো’ গানটি মনের মধ্যে বেজে ওঠে। ছবিটি গেল কয়েক বছরের সুপারহিট ছবিদের তালিকায় প্রথম সারিতে রয়েছে। এরপর বেশ ক’জন নির্মাতাই এ জুটিকে নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।

তাদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান মানিক। তিনি নির্মাণ করেছে ‘জান্নাত’ নামের একটি ছবি। চলতি বছরের শেষদিকে মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিটি সাইমন-মাহি জুটিকে নতুন করে আলোকিত করবে বলেই ধারণা মানিকের।

তারই মধ্যে এলো এ জুটিকে নিয়ে নতুন আরও একটি ছবির ঘোষণা। ঢাকাই ছবির সফল পরিচালক, যার হাত ধরেই শাকিব খানের সুপারস্টার হয়ে ওঠা সেই পরিচালকের নাম বদিউল আলম খোকন। তিনি সাইমন-মাহিকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘আমার মা আমার বেহেশত’ নামের একটি ছবি। খবরটি জানিয়েছেন নির্মাতা নিজেই।

‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির এ পরিচালক জানান, ‘আগামী ১১-১২ নভেম্বর থেকে ‘আমার মা আমার বেহেশত’ ছবির শুটিং শুরু হবে। এ ছবির চিত্রনাট্য লিখছেন ছটকু আহমেদ। সাইমন-মাহি দু-জনেই ছবিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন আগামীকাল সোমবার। তারা দুজন ছাড়াও অভিনয় করবেন সুচরিতা। তিনি সাইমনের মায়ের চরিত্রে অভিনয় করবেন।’

প্রসঙ্গত, সাইমন-মাহি পোড়ামন’ নামের একটি ছবি সুপারহিট ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন, ২০১৩ সালের ১৪ জুন এ ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর তারা জুটি বাঁধেন ‘জান্নাত’ ও ‘গোলাপতলীর কাজল’ নামের দুটি ছবিতে অভিনয় করেন। দুটি ছবিই নির্মাণাধীন। ‘আমার মা আমার বেহেশত’ হতে যাচ্ছে সাইমন-মাহি জুটির চতুর্থ ছবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে