,

খালেদা জিয়ার আবেদনে নো অর্ডার

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরার বিষয়ে হাইকোর্টের আদেশ ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনে নো অর্ডার দিয়েছেন আপিল বিভাগ।

দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। এতে মামলার কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন ও মো. বদরুদ্দোজা বাদল। অন্যদিকে, দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

ওই মামলায় রাষ্ট্রপক্ষের নয় সাক্ষীকে জেরা ও দুই সাক্ষীকে পুনরায় জেরার অনুমতি চেয়ে গত ৬ আগস্ট হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে ২২ অক্টোবর হাইকোর্ট পর্যবেক্ষণসহ আবেদন নিষ্পত্তি করে দেন। আদালতের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়া চাইলে এই মামলায় তাঁর ছেলে তারেক রহমানের পক্ষে করা জেরা ব্যবহার করতে পারবেন বলে পর্যবেক্ষণ দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ২৪ অক্টোবর চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন খালেদা জিয়া। সেদিন আদালত আবেদনটি ২৬ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। ওই দিন শুনানি নিয়ে আপিল বিভাগ আজ আদেশের দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় নো অর্ডার দিয়ে আদেশ দেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুদক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে