সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপমার তিক্ত অভিজ্ঞতা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। খুব বেশিদিন হয়নি চলচ্চিত্রাঙ্গনে পা রেখেছেন। তবে ইতোমধ্যে তার অভিনীত ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সিনেমাই বক্স অফিসে সফল। অভিনয় ও রূপের জাদুতে দর্শক মনে নাড়া দিয়েছেন তিনি।

এ অভিনেত্রী জানান, কলেজ পড়াকালে নিগৃহীত হয়েছিলেন তিনি। তার ‘বুনাধি ওকাতে জিন্দেগি’ সিনেমার প্রচারণার সময় এ কথা জানান অনুপমা। কিছুদিন ধরে বলিউড ও হলিউডের অভিনেত্রীরা তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন নিগ্রহের ঘটনা স্বীকার করছেন। এবার এ তালিকায় যুক্ত হলেন অনুপমা।

এ প্রসঙ্গে অনুপমা বলেন, ‘আমি যখন কলেজে পড়ি তখন হোস্টেলে থাকতাম। প্রতিদিন হোস্টেল থেকে বাসে করে কলেজে যেতাম। এ সময় কিছু ছেলে ভীড়ের অজুহাতে মেয়েদের কাছাকাছি ঘুরাঘুরি করত এবং তাদের স্পর্শ করার চেষ্টা করত। এ ধরনের জঘন্য কাজ করে তারা কী আনন্দ পেত তা বুঝতাম না। কখনো কখনো বাসের কন্ডাক্টরও অশোভন আচরণ করত। তখন হতাশ হয়ে চিৎকার করতাম।’

তিনি আরো বলেন, ‘তারা যে মেয়েদের দিকে সস্তা দৃষ্টিভঙ্গিতে তাকাত এটা বুঝতে মেয়েদের অসুবিধে হতো না। এসব পুরুষদের অবশ্যই ভাবা উচিৎ তাদের মা-বোনেরাও পাবলিক প্লেসে অন্য কোনো পুরুষের মাধ্যমে অশ্লীল মন্তব্যের শিকার হয়। বিশেষ করে বাস কিংবা ট্রেনে চলাচলের সময়।’

অনুপমা অভিনীত ‘বুনাধি ওকাতে জিন্দেগি’ সিনেমাটি গত ২৭ অক্টোবর মুক্তি পেয়েছে। এছাড়া বর্তমানে তিনটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা