,

অডিশনে শাহরুখ কন্যা!

news-image

বিনোদন ডেস্ক : বাবা-মায়ের পথ ধরে তারকা সন্তানদের সিনেমায় নাম লেখানোর প্রথা বলিউডে নতুন নয়। সেই ধারাবাহিকতায় সম্প্রতি অনেক তারকা সন্তানের নাম শোনা যাচ্ছে, যারা হতে চাইছেন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কান্ডারি। শাহরুখ খানের মেয়ে সুহানা খানও রয়েছেন সেই তালিকায়। এবার নাকি অডিশন দিতেও হাজির হয়েছিলেন তিনি।

 

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি স্থানে সুহানাকে দেখা যায়। সেখানে সাধারণত সিনেমার অডিশন অনুষ্ঠিত হয়ে থাকে। এ প্রসঙ্গে একটি সূত্র জানান, এটা নিশ্চিত নয়, সুহানা নিজে অডিশন দিতে গিয়েছেন নাকি তার বন্ধু অনন্যা পান্ডে (চাংকি পান্ডের মেয়ে) অথবা শানায়া কাপুরের (সঞ্জয় কাপুরের মেয়ে) সঙ্গে গিয়েছিলেন। এছাড়া সুহানা কিছু চরিত্রের জন্য অডিশন দিয়েছেন নাকি অডিশনের অভিজ্ঞতার জন্য সেখানে গিয়েছিলেন সেটিও নিশ্চিত নয়।

শাহরুখ সবসময়ই বলে আসছেন অভিনেত্রী হওয়ার ইচ্ছে রয়েছে তার মেয়ের। বেশ কিছুদিন আগে স্কুলের থিয়েটারে সুহানার অভিনয়ের একটি ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এছাড়া কয়েকদিন আগে ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হয়েছিলেন সুহানা। সেখানে ক্যামেরার সামনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি গৌরী খানের হ্যালোইন পার্টিতেও সবার নজর কেড়েছেন ‍সুহানা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে