,

‘রাজি’র শুটিং শেষ করলেন আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : সর্বশেষ ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ দিয়ে দর্শক মাতিয়েছেন আলিয়া ভাট। এবারে নতুন সিনেমা ‘রাজি’তে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাকে।

হরিন্দ্রর সিক্কার ‘কলিং সেহমত’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ‘রাজি’ সিনেমাটি। মেঘনা গুলজার পরিচালিত এ সিনেমায় অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কুশাল। এতে ভারতীয় গোয়েন্দাবাহিনীকে সাহায্য করা এক পাকিস্তানি অফিসারের চরিত্রে দেখা যাবে ভিকি কুশালকে আর ভিকির স্ত্রী ও কাশ্মিরি নারীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে।

ইন্সটাগ্রামে ‘রাজি’ এর শুটিং শেষ হওয়ার কথা জানিয়ে আলিয়া লিখেছেন, “রাজি’র শুটিং সেটে আজ আমাদের শেষ রাত। শুটিংয়ের শেষ দিনটি বরাবরই বেদনাদায়ক হয়। এতোদিন একসঙ্গে কাজ করেছি আমরা। এখন সবাইকে ছেড়ে যেতে হবে, ভাবতেই কষ্ট লাগছে।”

আলিয়া আরও লেখেন, “বিশেষ করে পরিচালক মেঘনা গুলজারকে অনেক মিস করবো। আশা করি সিনেমাটিতে অভিনয় করে আমার যেমন ভালো লেগেছে, তেমনি এটা দেখতেও আপনাদের ভালো লাগবে।”

করণ জোহর প্রযোজিত ‘রাজি’ মুক্তি পাবে ২০১৮ সালের মে মাসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে