,

ঢাকায় ডাস্টবিনে বোমা বিস্ফোরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজারের ডাক্তার গলি এলাকায় একটি ডাস্টবিনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

পুলিশের ভাষ্য, ডাস্টবিন থেকে ময়লা সরানোর সময় বোমা বিস্ফোরিত হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সেই ডাস্টবিন থেকে আরো  চারটি তাজা বোমা উদ্ধার করে।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ওই বিস্ফোরণের পর এলাকাবাসী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর  দেন। পরে পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়। ওই ইউনিট ডাস্টবিনে পড়ে থাকা আরো চারটি বোমা উদ্ধার করে।

ওসি আরো জানান, ওই চারটি বোমা নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে