,

‘আইসিটি লিডার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হলেন পলক

news-image

নাটোর প্রতিনিধি : ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের ‘আইসিটি লিডার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া ৩ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার বিকেলে আইসিটি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সন্ধ্যায় প্রতিমন্ত্রীর একান্ত সহকারী রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইসিটি শিল্পে ক্রমাগত উদ্ভাবন, তরুণ নেতা, পরিবর্তনে চালিকাশক্তি ও আইসিটি অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইয়াং গ্লোবাল লিডার ২০১৬ হিসেবে মনোনীত করে। এসময় সংস্থাটি পলকসহ ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব নেতাদের নাম উল্লেখ করে একটি তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিলো।

২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলা থেকে আওয়ামী লীগের নির্বাচিত বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন জুনাইদ আহমেদ পলক। পরে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি নির্বাচিত সরকারের সংসদ সদস্য হন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে