,

জ্যাকুলিনের সঙ্গে অভিনয়ে সিদ্ধার্থের না

news-image

বিনোদন প্রতিবেদক : শ্রীলংকান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে অভিনয়ে অস্বীকৃতি জানিয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

কিছু দিন আগে জ্যাকুলিন ও মালহোত্রা অভিনীতি ‘জেন্টেলম্যান’ সিনেমাটি মুক্তি পায়। ব্ক্স অফিসে একেবারে ফ্লপ।

এর পরও জ্যাকুলিন ও সিদ্ধার্থকে একসঙ্গে পর্দায় দেখতে চান পরিচালকরা। তবে জ্যাকুলিনের সঙ্গে অভিনয় না করার ঘোষণা দিয়েছেন ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মালহোত্রা।

মালহোত্রার দাবি, জ্যাকুলিনের সঙ্গে যেসব সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার জন্য পরিচালকরা বলছেন, সেখানে তার (সিদ্ধার্থ) চরিত্র খুব বেশি বলিষ্ঠ না। ওই সব সিনেমা তার ক্যারিয়ারের জন্য সুখবর বয়ে আনবে না। তাই জ্যাকুলিনের সঙ্গে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে নারাজ তিনি।

সূত্রের খবর, জেন্টেলম্যান সিনেমায় তাদের অনস্ক্রিন ক্যামেস্ট্রি খুবই ভালো হয়েছে। সিনেমার গল্প হয়তো দর্শকদের ভালো লাগেনি। তাই সিনেমা ফ্লপ হয়েছে। তবে জ্যাকুলিন ও সিদ্ধার্থের অনস্ক্রিন ক্যামেস্ট্রিতে মুগ্ধ হয়ে পরিচালকরা নতুন সিনেমায় তাদের একসঙ্গে দেখতে আগ্রহী। অনেকেই ছুটে গেছেন সিদ্ধার্থের কাছে। কিন্তু তিনি রাজি হননি।

এদিকে জেন্টেলম্যান সিনেমায় অভিনয়ের পর সিদ্ধার্থের ব্যাপক প্রশংসা করেন জ্যাকুলিন। তিনি এও বলেছিলেন যে, ভালো একজন সহঅভিনেতা পেয়েছি।

তা হলে হঠাৎ কেন সিদ্ধার্থ জ্যাকুলিনের সঙ্গে সিনেমায় আগ্রহ দেখাচ্ছেন না। শুধুই সিনেমার গল্পই একমাত্র কারণ।

এর পেছনে অন্য গুঞ্জনও শোনা যাচ্ছে। হয়তো প্রেমিকা আলিয়া ভাটের কথাতেই জ্যাকুলিনের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সিদ্ধার্থ।

প্রসঙ্গত, এর আগে ‘রেস থ্রি’ সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন সিদ্ধার্থ। তিনি নাকি ডেইজি শাহর সঙ্গে অভিনয় করবেন না বলে জানান।সূত্র: ডেকান ক্রনিকাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে