,

চট্টগ্রাম ত্যাগ করলেন খালেদা জিয়া

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : রোহিঙ্গা শিবির পরিদর্শনের উদ্দেশ্যে একদিনের যাত্রা বিরতি শেষে কক্সবাজারের পথে যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কক্সবাজার সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।

জানা গেছে, রোববার কক্সবাজা সার্কিট হাউজে রাত্রিযাপন করে পরদিন সোমবার সকাল ১১ টায় উখিয়ায় বালুখালি পানবাজার রোহিঙ্গা ক্যাম্প, বালুখালি-২, হাকিমপাড়া ও ময়নার গুনা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন তিনি। রোহিঙ্গাদের মাঝে তিনি যেসব ত্রাণ দেবেন, তার মধ্যে শিশুখাদ্য, চাল ও বস্ত্র রয়েছে।

এর আগে, শনিবার সকাল পৌনে ১১ টায় গুলশান বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি দেন বিএনপি চেয়ারপারসন। পরে যাত্রা বিরতি শেষে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে ফেনী সার্কিট হাউজ থেকে রওনা দিয়ে রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে