সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছবির প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরব

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাবি শিক্ষার্থীদের মাঝে হঠাৎ করেই দেখা গেল চিত্রনায়ক নিরবকে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিরত সবুজ চত্বরে দেখা গেল বহু শিক্ষার্থী নিরবকে ঘিরে ধরেছেন।

কেউ কেউ সেলফি তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরে জানা গেল নিজ জেলার শিক্ষার্থীদের সাথে নিয়ে ঢাবিতে সিনেমার প্রচারণার জন্য এসেছেন।

আগামী শুক্রবার নিরব অভিনীত ‘গেম রিটানর্স’ ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটির মুক্তি উপলক্ষে ভিন্নধর্মী প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। নিরব অভিনীত ছবিটি হলে গিয়ে প্রত্যেককে দেখার আমন্ত্রণ জানান। সবাই ছবিটি দেখবেন বলে প্রতিশ্রুতিও দেন।

৩ নভেম্বর গেইম রিটার্নস মুক্তির জন্য প্রচারণাও হলো। নিজের জেলার মানুষ হিসেবে এতোগুলো মানুষের সঙ্গে দেখাও হয়ে গেল। আড্ডা, আলোচনায় দারুণ সময় কেটেছে বলে জানালেন নিরব।

নিরব বলেন, আমার এই ছবিটি অ্যাকশন-থ্রিলার ধর্মী, আমি চাই এই ছবির সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততা হোক। তারা ছবি দেখুক তারপরে ভালোমন্দ জাজ করুক।

এ ছবিতে নিরব ছাড়াও অভিনয় করেছেন-তর্মা মির্জা, লাবণ্য লি, মিশা সওদাগর, সোহেল সিরাজ প্রমুখ। ছবির পরিচালক রয়েল খান এবং প্রযোজনা করেছেন রোনিও মাল্টিমিডিয়া। ছবিতে দর্শকদের জন্য থাকবে অ্যাকশান-থ্রিলারের গল্প। সেই সঙ্গে প্রেম-ভালোবাসাও ফুটে উঠবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা