,

চুমু খেলেই জাত যায় না : স্বস্তিকা

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এ অভিনেত্রী বরাবরই খোলামেলা উপস্থিতি দিয়ে দর্শকের নজর কাড়েন। থাকেন আলোচনায়। বিশেষ করে ‘বোল্ড সিন’গুলোতে অভিনয় করতে স্বস্তিকার জুড়ি নেই! গেল দুর্গা পূজায় স্বস্তিকা অভিনীত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ প্রকাশের পর সেই প্রমাণ পাওয়া গেল আরও একবার। ছবিটি রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে টালিগঞ্জে।

সেখানে স্বস্তিকার চরিত্র ছিল ‘উমা বৌদি’। এখন স্বস্তিকাকে সবাই ‘বৌদি’ বলেই সম্বোধন করছেন। এ চরিত্রে তাকে পাওয়া গেছে আবেদনময়ী হিসেবে। কেউ কেউ এটা নিয়ে আবার ঘোর সমালোচনা করছেন।

ওইসব সমালোচকদের পাত্তাই দিচ্ছেন না এ অভিনেত্রী। জবাবে স্বস্তিকা কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন, ‘ছোট জামাকাপড় পরলেই সেটা ‘বোল্ড’ হয়ে যায় না! চুমু খেলেই জাত যায় না। অভিনয়ের জন্য চুমু খাওয়া ব্যাপার না। এটা তেমন জটিল কিছু নয়।’

শাকিব খানের বিপরীতে ২০১০ সালে ‘সবার উপর তুমি’ ছবিতে অভিনয় করেছিলেন স্বস্তিকা। এ নায়িকা আরো বলেন, ‘একটা ছবি যখন প্রাপ্তবয়স্কদের জন্য বানানো হয় তখন কোনো বিশেষ চরিত্র নয়, গোটা সিনেমাটাই বোল্ড হয়, জামাকাপড় বা ডায়ালগেও।’

তিনি আরও বলেন, ‘দুপুর ঠাকুরপো’ করার সময় একটাই কথা আমাদের মাথায় ছিল এটা যেন স্লিজি না হয়। মানে ভীষণ আপত্তি থাকবে বা বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কথা বলা যাবে না তা নয়। এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা থাকতে হবে। সেটাই আছে পুরোপুরি।’

‘বোল্ড’ শব্দটা আসলে কী? স্বস্তিকার ভাষ্য, ‘আমার ‘বোল্ড’ শব্দটা নিয়ে আপত্তি রয়েছে। বিশেষ করে কলকাতার প্রেক্ষাপটে এই শব্দটার আসল মানে কি সেটা বোঝা মুসকিল।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে