,

নেট দুনিয়ায় বাবা-মা’র গ্ল্যামারকেও টেক্কা দিচ্ছে সুহানা খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সময় এখন আর আগের মতো নেই। তারকাদের ছাপিয়ে এখন সামনে আসছে তাদের পুত্র-কন্যাদের কাহিনি।

সোশ্যাল মিডিয়ায় এখন পরের এই প্রজন্ম তারকারাই স্থান পাচ্ছে। সাইফকন্যা সারা কিংবা শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে সরগরম টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের বাসিন্দারা। এবার তাদের নজরে কেড়েছে শাহরুখ কন্যা সুহানা খান।

আঠারো বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে শাহরুখ-কন্যা। বাবার আদল রয়েছে তার মুখে। কিন্তু স্টাইল সেন্স মা গৌরীর মতোই পেয়েছে। এর নমুনা সোশ্যাল মিডিয়ায় আগেও মিলেছে। সম্প্রতি হ্যালোইন পার্টির আয়োজন করেছিলেন গৌরী খান। মুম্বাইয়ের এক অভিজাত ক্লাবে আয়োজিত হয়েছিল এই পার্টি।

যাতে তারকার ঢল নেমেছিল। তবে তারকাদের থেকেও বেশি উজ্জ্বল ছিল শাহরুখ-কন্যা সুহানার উপস্থিতি।
শর্ট ট্রান্সপারেন্ট ডিজাইনার পোশাকে পার্টিতে এসেছিল সুহানা। মেকআপ ছিল নাম মাত্র। কিন্তু তাতেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে শাহরুখ-কন্যা। শাটারবাগদেরও নজর ছিল তার দিকেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে