,

চট্টগ্রাম সার্কিট হাউসে খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের জাতিগত নিধনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে চার দিনের সফরে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও বাধার মুখে খালেদা জিয়া শনিবার রাত ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান।

এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি নেতা মীর মো. নাসিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খালেদা জিয়ার সঙ্গে থাকা বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে সেটি নিন্দনীয়- যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খালেদা জিয়া।

শিমুল বিশ্বাস আরও জানান, খালেদা জিয়ার নির্দেশে তিনি হামলার শিকার সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হন বিএনপি প্রধান।

বিএনপি চেয়ারপারসনের এই বহরের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ নেতারা রয়েছেন।

খালেদা জিয়া আগামী সোমবার কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে