,

দগ্ধ রত্নার মৃত্যু, ইমনের বাঁচার আশা ‘ক্ষীণ’

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ডেমরার বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ রত্না বেগম যুদ্ধটা আর চালিয়ে যেতে পারলেন না। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গেল সোমবার রাত ৩টার দিকে কোনাপাড়ায় আল-আমিন রোডের বাসায় দগ্ধ হয়েছিলেন রত্নাসহ সাতজন। এদের মধ্যে ইমনের অবস্থাও খুব খারাপ। চিকিৎসা চলছে কিন্তু বাঁচার আশা ‘ক্ষীণ’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অগ্নিকাণ্ডের পর থেকে সংকটাপন্ন অবস্থায় ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসা চলছিল রত্নার।

এই ইউনিটের আবাসিক চিকিৎসক জানান, দগ্ধদের সকলের নিবিড় চিকিৎসা চলছে। সকলেরই শ্বাসনালী পুড়েছে। তবে দু’জনের অবস্থা বেশি খারাপ ছিল। আজ সকালে রত্নার মৃত্যু হয়।

জয়নাল মিয়া নামে রত্মার এক স্বজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, এক সঙ্গে একটি দরিদ্র পরিবারে এভাবে দুর্যোগ নেমে আসবে ভাবা যায় না। আল্লাহই জানে বাকিদের দশা কী হবে।

তিনি আরো বলেন, ‘আজ রত্না চলে গেল, কাল হয়তো অন্য কেউ। ইমনের অবস্থাও খুব খারাপ। ডাক্তাররা চিকিৎসা করছেন, কিন্তু বাঁচার আশা ক্ষীণ। তাদের আইসিইউতে চিকিৎসা চলছে।’

গত ২৪ অক্টোবর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. আবুল কালাম বলেছিলেন, দগ্ধ আটজনের মধ্যে কারোরই অবস্থা ভালো নয়। চারজন বেশি দগ্ধ হয়েছেন। সবারই শ্বাসনালী কম বেশি পুড়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়া ভালো নয়। চারজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছিল। দুজনকে সরিয়ে কেবিনে নেয়া হয়েছে। রত্মা ও ইমনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ওই ঘটনায় দগ্ধ অন্যরা হলেন- মো. আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসী (৩৫),শিপন (১২), তাহসিন (২) এবং ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৭) এবং সাবলেট ভাড়াটিয়া আরিফ (৩৪)।

রত্নারা দ্বিতীয় তলায় থাকতেন। বাসাটিতে ঘর ছিল মোট ৪টি। সেখানে তিনটি রুমে ভাড়া থাকতেন আলমগীর হোসেনের সাত সদস্যের পরিবার। ওই বাসায়ই ৪ নম্বর ছোট একটি কক্ষে সাবলেট থাকতেন আরিফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে