,

মেয়ের বাড়িতে ছেলের অনশন!

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ‘স্ত্রী’ দাবি করে অনশন শুরু করেছে রুবেল (২২) নামে যুবক। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রুবেল ওই স্কুল ছাত্রীকে স্ত্রী দাবি করে অনশন শুরু করে।

রুবেল (২২) একই উপেজলার ভানোর ইউনিয়নের কাচকালি এলাকার আসিরউদ্দিন (কালুর) ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার আসিরউদ্দিনের (কালুর) ছেলে অর্নাস পড়ুয়া রুবেল (২২) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল ওই ছাত্রীর। সম্প্রতি মেয়েটি ছেলেটিকে বিয়ে করতে চাইলে মেয়ের বাবা ‘বিয়ের বয়স হয়নি’ বলে নিজ মেয়েকে শাসন করেন। কয়েকদিন পর অভিমানে ওই স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে পরিবারের লোকজন উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসা শেষে সে সুস্থ হয়।

সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ওই স্কুলছাত্রী রুবেলের সঙ্গে যোগাোযোগ অব্যাহত রাখে বলে অনেকেই জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রুবেল ওই ছাত্রীকে স্ত্রী দাবি করে তার বাড়ির সামনে অনশন শুরু করে। ওই মেয়ের বাবা ওহাব আলী রুবেলের কাছে বিয়ের প্রমাণ চাইলে অনশনরত অবস্থায় বিয়ের কোন কাগজপত্র দেখাতে পারেনি।

অনশনরত যুবক রুবেল জানান, স্কুলপড়ুয়া ওই মেয়ের সঙ্গে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কের পর কিছু আগে কোর্টের মাধ্যমে বিয়ে করি।

তাই নিজ স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু (মেয়ে) তার বাবা আমার স্ত্রী দাবি নামতে নারাজ। আমি আদালতের কাগজপত্র আনার ব্যবস্থা করছি। আমার স্ত্রীকে না নিয়ে যাওয়া পর্যন্ত এই অনশন অব্যাহত থাকবে।
এ বিয়ষে ওই স্কুলছাত্রীর সাথে কথা বলার চেষ্টা করা হলে পারিবারিক বাধায় সম্ভব হয়নি।

মেয়ের বাবা ওহাব আলী জানান, আমার মেয়ে মাত্র অষ্টম শ্রেণিতে পড়ে। এখনো সে নাবালিকা, বিয়ের বয়স হয়নি। রুবেল নামে ছেলেটি আমার মেয়েকে স্ত্রী দাবি করছে কিন্তু কোন প্রমাণ দেখাতে পারছে না। রুবেলের পরিবারের সাথে যোগাযোগ চলছে তারা এলে বিষয়টি সুরাহা করা হবে।

উপজেলার দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, অনশনের বিষয়টি জেনেছি। কিন্তু এখনো পর্যন্ত কারও অভিযোগ পাওয়া যায়নি। তাছাড়া মেয়েটি যেহেতু নাবালিকা সেখানে আদালতের মাধ্যমে বিবাহ বিষয়টি সন্দেহজনক।

রাত ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবক মেয়ের বাড়ির সামনে অবস্থান করছিল।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে