,

আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত হবে : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানসম্মত শিক্ষা এবং বর্তমান সময় উপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, আধুনিক, উন্নত এবং আন্তর্জাতিক মানের জ্ঞান নিশ্চিত করা হবে।

একই সঙ্গে ছেলে-মেয়েদের ভালো মানুষ, সৎ ও চরিত্রবান এবং দেশপ্রেমে উজ্জীবিত মানুষ হিসেবে তৈরি করা হবে। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের উন্মুক্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকালে প্রথমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান। এর আগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা, ডকুমেন্টারি থিম সং প্রদর্শন করা হয়। এ সময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫তম বর্ষপূর্তির রজতজয়ন্তী উৎসবের শেষ দিনে আলোচনাসভায় অংশ নেন।

এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, ড. মশিউর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে