,

বিদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট ছাড়া আর কাজ নয়

news-image

নিউজ ডেস্ক : বিদেশি শিল্পীরা যাতে টুরিস্ট ভিসায় এসে অভিনয় না করতে পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গতকাল (সোমবার) চলচ্চিত্র পরিবারের সদস্যরা র‌্যাব মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

চলচ্চিত্র পরিবারের সদস্যদের অনুরোধে র‌্যাবের মহাপরিচালক শিল্পী সমিতির নেতাদের আশ্বস্ত করেন, আগামীতে কোনো বিদেশী শিল্পী যথাযত ওয়ার্ক পারমিট ছাড়া এদেশে কাজ করতে পারবেন না। পাশাপাশি প্রশাসন পাইরেসি বন্ধে আইনি সহায়তা প্রদান, শিল্পের প্রসারে সার্বিক সহযোগিতাসহ চলচ্চিত্র শিল্পে বিদ্যমান অসুবিধাসমূহ দূরীকরণে সহযোগিতার আশ্বাস দেন।

এব্যাপারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান বলেন, চলচ্চিত্রে পাইরেসি বন্ধ করতে প্রশাসন প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তবে পাইরেসি এখনো নির্মূল হয়নি। পাইরেসি নির্মূল করতে র্যাব সবসমসয় চেষ্টা চালাচ্ছে। তারপরেও র‌্যাব প্রধান ও উচ্চপদস্ত কর্মকর্তাদের কাছে শিল্পী সমিতির পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশি শিল্পীরা এদেশে টুরিস্ট ভিসায় এসে শুটিং করে চলে যাচ্ছে। কোনো রকম ওয়ার্ক পারমিট নিচ্ছে না। এতে সরকারের রাজস্বে ফাঁকি পড়ছে। এই অনিয়ম বন্ধ করতেও প্রশাসনের সহায়তা চেয়েছি।

এসময় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির উপদেষ্টা নায়ক ফারুক, শিল্পী সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমন, চিত্রনায়িকা অঞ্জনা, পপি, তমা মির্জা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে