,

চাকা হারিয়ে নামল উড়োজাহাজ, তদন্ত কমিটি গঠন

news-image

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পেছনের মূল চাকা ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।  বুধবার এ ঘটনা ঘটে।

বাসস জানিয়েছে, এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, ফ্লাইটে ৬৬ জন যাত্রী, দুজন কেবিন ক্রু, একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ও দুজন পাইলট ছিলেন। সবাই নিরাপদ ও অক্ষত রয়েছেন এবং এই ঘটনায় উড়োজাহাজেরও কোনো ক্ষতি হয়নি।

ড্যাশ কিউ৮ উড়োজাহাজটি সকাল ৯টা ৩৩ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পর চারটি মূল চাকা থেকে একটি হারিয়ে যায়। সঙ্গে সঙ্গে উড়োজাহাজের পাইলট আশিক জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে সতর্ক করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, জরুরি অবতরণ প্রস্তুতির অংশ হিসেবে তাঁরা বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ স্থগিত করেন।

পরে উড়োজাহাজটি সকাল ১০টা ২৫ মিনিটে রানওয়েতে অবতরণ করে। এরপর বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম চালু হয়।

উড়োজাহাজটি জরুরি অবতরণের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ক্যাপ্টেন জামিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে