,

উদ্বোধনের আগেই নদীতে বিলীন বিদ্যালয়ের নতুন ভবন

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাইক্লোন শেল্টার কাম বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের আগেই তেতুলিয়া নদীতে বিলীন হয়ে গেছে।

প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ভবনটির দুই-তৃতীয়াংশ বুধবার ভোররাতে তেতুলিয়ার তীব্র ভাঙ্গণে বিলীন হয়ে যায়।

ভবনের অবশিষ্টাংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। যে কোন মুহূর্তে ওই ধ্বংসস্তুপও নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে জানিয়েছেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর রশিদ। এখনও শ্রীপুর বাজার, শ্রীপুর জামে মসজিদ ও বাহেরচর কওমী মাদ্রাসা ভাঙ্গণের হুমকির মুখে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদ হোসেন জানান, অনেকদিন ধরে সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনটি হুমকির মুখে ছিল। বুধবার ভোররাতে ফের ভাঙ্গণ শুরু হলে ভবনটির দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে যায়। অবশিষ্টাংশও ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভাঙ্গণ অব্যাহত থাকলে বিদ্যালয়ের পুরাতন ভবনটিও নদীতে বিলীন হয়ে যেতে পারে। পুরাতন ভবনটি ভাঙ্গণ কবলিত হলে বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করেন তিনি।

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী বোরহানউদ্দিন মোল্লা জানান, নির্মাণ কাজ শেষে গত ২৮ জুন সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গণের হুমকির মুখে পড়লে গত ২২ অক্টোবর ওই ভবন নিলামে বিক্রির সিদ্ধান্ত হয়। বিক্রির আগেই ভবনটির বেশীরভাগ নদীতে বিলীন হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে