,

যমজ সন্তানের ১জনকে পেটে রেখেই সেলাই

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অস্ত্রোপচারে যমজ সন্তানের একজনকে ভূমিষ্ঠ করিয়ে আরেকজনকে পেটে রেখেই অস্ত্রোপচারের কাজ শেষ করেছেন এক চিকিৎসক। সরকারি মালিগাঁও হাসপাতালের সহকারী সার্জন হোসনে আরা তার ব্যক্তিগত প্রতিষ্ঠান ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ খাদিজা আক্তার (১৮) নামে এক প্রসূতির অস্তোপচার করলে এ ঘটনা ঘটে। খাদিজা কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের আউয়াল হোসেনের স্ত্রী।

অস্তোপচারের পাঁচ সপ্তাহ পর রোববার রাতে খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, খাদিজাকে অধ্যাপক নিলুফা সুলতানা রোজির তত্ত্বাবধানে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। বুধবার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

খাদিজার মা আমেনা বেগমের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর হোসনে আরা তার ব্যক্তিগত ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ নিয়ে খাদিজার অস্ত্রোপচার করেন। তার গর্ভে দুইটি সন্তান থাকলেও অস্ত্রোপচার করে তিনি একটি সন্তান ভূমিষ্ঠ করান; আরেকটি সন্তানকে টিউমার বলে অপারেশনের কাজ শেষ করেন।” এরপর আমেনা এক মাস ধরে খাদিজাকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে ছুটোছুটি করেন।

তিনি আরো বলেন, “পাঁচ-ছয় দিন আগে হোমনার একটি কিনিকে আলট্রাসনোগ্রাম করলে চিকিৎসক জানান, তার পেটে টিউমার না, আরেকটি সন্তান রয়েছে। বিষয়টি হোসনে আরাকে জানালে তিনি সমঝোতার চেষ্টা করেন। পরে তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”

হোসনে আরার বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করেছে, তিনি সরকারি হাসপাতালে আসা রোগীদের তার ক্লিনিকে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য করেন। সরকারি অফিস চলাকালেও তিনি তার ক্লিনিকে অস্ত্রোপচারের কাজ করে থাকেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে হোসনে আরা বলেন, “যা বলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে বলেছি।”

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. জালাল হোসেন বলেন, ঘটনা জানার পর প্রাথমিকভাবে হোসনে আরাকে শোকজ করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। প্রতিবেদন পাওয়ার পর তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্তের পর বুধবার বেলা ১২টার দিকে ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি’ সিলগালা করে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে