,

চাপে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে মিয়ানমার : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের ওপর বহির্বিশ্বের চাপ অব্যাহত থাকলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটি বাধ্য হবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মিয়ানমার প্রাথমিকভাবে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে।
একই সঙ্গে বিশ্বজনমতও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আরও জোরদার হয়েছে।বুধবার দুপুরে সেতুমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাক্ষাৎ করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারত রোহিঙ্গা বিষয়ে তাদের সুর আগের চেয়ে অনেক জোরদার করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা মনে করি, আগে তারা সহযোগিতার কথায় ছিলেন। এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী (সুষমা স্বরাজ) ঢাকা সফরে এসে প্রকাশ্যে বলে গেছেন, রোহিঙ্গা নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নিতেই হবে। ভারতও মিয়ানমারের ওপর চাপ দেওয়া শুরু করেছে বলে আমাদের মনে হয়। ’

মন্ত্রী বলেন, নয়াদিল্লি এগিয়ে এসেছে। এভাবে বন্ধু-রাষ্ট্র চীন ও রাশিয়াও এগিয়ে আসবে বলে আশাবাদ রাখি, যেভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভূমিকা রাখছে।

আমেরিকা মিয়ানমারের ওপর আরও কঠিন অবরোধ আরোপের কথা ভাবছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এভাবে চাপ অব্যাহত থাকলে অবশ্যই মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।

তবে দ্রুত রোহিঙ্গা সংকটের সমাধান হওয়া যে কঠিন সেটাও মনে করিয়ে দেন মন্ত্রী। তিনি বলেন, ‘এটা খুব চ্যালেঞ্জিং। খুব তাড়াতাড়ি এ সংকটের সমাধান হবে, এমন প্রত্যাশা করি না। মিয়ানমার আন্তর্জাতিক চাপের মুখে যা-ই বলুক, তাদের মনে কী আছে— সেটা তাদের কার্যক্রম দেখেই বোঝা যাবে বলে জানান ওবায়দুল কাদের।

-নিজস্ব প্রতিবেদক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে