সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার বাসায় ডিনার…

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক আলমগীরের কন্যা আঁখি আলমগীর।গান নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশেষ করে স্টেজ শো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দীর্ঘদিন পর বাবা আলমগীর নিজের প্রযোজনায় দ্বিতীয় ছবি নির্মাণ করছেন। নাম ‘একটি সিনেমার গল্প’। তার এ সিনেমাটির নায়িকা হিসেবে রয়েছেন কলকাতার ঋতুপর্ণা।

ছবিটির শুটিংয়ের জন্য দীর্ঘদিন ধরে ঢাকাতেই থাকছেন তিনি। এ সুবাদে আলমগীর পরিবারের সঙ্গে সখ্যও দারুণ জমে উঠেছে এ তারকার। সেই সঙ্গে আঁখি আলমগীরের সঙ্গে গাঢ় হয়েছে বন্ধুত্বটাও।

ব্যস্ততার বাইরে এখন এ দুই তারকাকে প্রায় দেখা যায় একসঙ্গে সময় কাটাতে। কিছুদিন আগে তাদের একসঙ্গে শপিং করতেও দেখা গেছে। সম্প্রতি আলমগীরের বাসায় একসঙ্গে রাতে ডিনারের দাওয়াতে যান তারা।

তাদের বন্ধুত্বপূর্ণ মুহূর্তের সে ছবি আঁখি আলমগীর আপলোড করেছেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন ‘ডিনার অ্যাট আব্বুস প্লেস।’ ছবি দেখেই বোঝা যায় আঁখির সঙ্গে ঋতুর বন্ধুত্বটা কতটা গভীর হয়েছে। আলমগীরের ওই ছবিতে ঋতুপর্ণার নায়ক হিসেবে অভিনয় করছেন আরিফিন শুভ।

পরিচালনার পাশাপাশি আলমগীরও অভিনয় করছেন। এতে তার বিপরীতে দেখা যাবে চম্পাকে। ইতোমধ্যে ছবিটির প্রথম লটের শুটিং শেষ করে দ্বিতীয় লটের শুটিংও শেষের পথে। কিছুদিন আগে ছবিটির একটি গানের শুটিং করা হয়েছে এফডিসিতে। এটি আলমগীর পরিচালতি দ্বিতীয় ছবি। পাশাপাশি এটি তার পরীক্ষামূলক ছবিও। ছবিটি দর্শকরা গ্রহণ করলে আগামীতে নির্মাণে নিয়মিত হবেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা