,

শুটিংয়ে ফিরছেন সারিকা

news-image

বিনোদন প্রতিবেদক : কোরবানি ঈদের পর নিয়মমাফিক শুটিং করলেও বাবার অসুস্থতার কারণে বেশ কিছুদিন শুটিং থেকে বিরতি নিয়েছিলেন সারিকা। তার বাবা একজন ব্যাংকার। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে রাখতে হয়। বাবাকে দেখাশোনা করতে গিয়ে সব ধরনের শুটিং বন্ধ রাখতে হয়েছিল সারিকাকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের পর যথারীতি কাজ শুরু করেছিলাম। কিন্তু হঠাৎ বাবা এমনই অসুস্থ হয়ে পড়েন যে বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এমন অবস্থায় বাবার পাশে থাকা ছাড়া কোনো উপায়ও ছিল না। এছাড়া আমার মেয়েও কয়েকদিন অসুস্থ ছিল। সবমিলিয়ে গেল কয়েকটা দিন যে কীভাবে কেটেছে আমার তা বলে বুঝাতে পারব না।’

আশার কথা হল, এরই মধ্যে তার বাবা সুস্থ হয়ে উঠেছেন। মেয়েও ভালো আছে। তাই আবারও শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সারিকা।

তিনি বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে বাবা এখন ভালো আছেন। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার বাবাকে পুরোপুরি সুস্থ করে দেন। এখন কিছুটা ফ্রি হয়েছি। তাই শিগগিরই শুটিং শুরু করব। আমার কারণে যারা সমস্যায় পড়েছেন অনাকাঙ্ক্ষিত এ কালক্ষেপণের জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী। আশা করি আমার সমস্যাটা সবাই বুঝতে চেষ্টা করবেন।’

পূর্বের দেয়া সিডিউলে কাজ করতে না পারলেও যারা চাইবেন তাদের নতুন করে সিডিউল দেবেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে