,

তিন ব্যাংকে ৮ কোটি টাকা, এসপি ও স্ত্রীর নামে দুদকের মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন ব্যাংকে অবৈধভাবে উপার্জিত ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা পাওয়ার ঘটনায় ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে দুদক।

মঙ্গলবার রাজধানীর বংশাল থানায় মামলাটি করেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

ওয়ান ব্যাংকের বংশাল শাখা, রাজধানীর এলিফ্যান্ট রোড শাখা ও যশোর শাখায় ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা রাখার দায়ে এ মামলা করা হয়েছে।

মো. আবদুল ওয়াদুদ জানান, ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রিনা চৌধুরীর নামে ২০১২ সালের মানিলন্ডারিং আইনে মামলাটি করা হয়।

ব্যাংকে তাদের নামে এফডিআর করা ৮ কোটি টাকার বেশি পাওয়া যায়। দুদক তাদের জিজ্ঞাসাবাদ করলে এ টাকার উৎস তারা জানাতে পারেননি। এ টাকার বিষয়ে তারা কোনো সদুত্তরও দিতে পারেননি।

পরে তাদের বিষয়ে দুদকের সভায় মামলার সিদ্ধান্ত নেয়া হয়। আজ মঙ্গলবার বংশাল থানায় মামলাটি করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে