,

কুমিল্লার হোমনায় এম কে আনোয়ারের দাফন বুধবার

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার কুমিল্লার হোমনায় পারিবারিক কবরস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মরদেহ দাফন করা হবে। এর পূর্বে সেখানে আরো দুই দফা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

তিতাসে বাদ জোহর চতুর্থ ও হোমনায় বাদ আসর পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক করবস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এ ছাড়াও আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কাঁটাবন মসজিদে এম কে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় ও দুপুর দেড়টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় এম কে আনোয়ার ইন্তেকাল করেন। প্রায় ৫ বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে