,

‘অভিমানে’ পাশাপাশি অভি-অ্যাশ!

news-image

বিনোদন ডেস্ক : ১৯৭৩ সাল। বক্স অফিসে হইচই ফেলে দিল অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের দাম্পত্যের কাহিনী ‘অভিমান’।

স্ত্রীর সাফল্য কীভাবে অবসাদগ্রস্ত করে তোলে বিখ্যাত সঙ্গীতশিল্পী স্বামীকে এবং ধীরে ধীরে অভিমানের পাহাড় জমতে জমতে ক্রমাগত দুর্বল হতে থাকে দাম্পত্য… তারই বর্ণনা ছবির পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়।

সেই বিখ্যাত ছবির জাদুকে ফের একবার সিলভার স্ক্রিনে ফিরিয়ে আনার চিন্তা করছেন পরিচালক রাজীব মেনন। পাওয়ার কাপল জয়া-অমিতাভের করা চরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইকে।

ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, বহু দিন ধরেই অভিষেক ও ঐশ্বরিয়া একসঙ্গে কাজ করতে চাইছিলেন। শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ২০১০ সালে ‘রাবণ’ ছবিতে। অতএব এই জুটির কামব্যাকের জন্যে অভিমান-এর মতো ছবিই তো আদর্শ। অফ স্ক্রিন দাম্পত্যের ছোঁয়া যদি লাগে অনস্ক্রিনে তাহলে কে বলতে পারে আগামী দিনে আরও একবার তৈরি হবে এমন একটি ছবি যা বদলে দেবে তাদের ক্যারিয়ার গ্রাফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে